মো.ইয়াকুব আলী,ফুলপুর,
ময়মনসিংহর ফুলপুরে ভুতুরে বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে সোমবার দুপুরে বিদ্যুৎ অফিস ও উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছে ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকগণ।ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রামের বিদ্যুৎ গ্রাহকগণ প্রথমে ভুতুরে বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে ফুলপুর বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করে। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে যায় এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।এসময় তাদের সাথে যোগদেয় অন্যান্য এলাকার ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরাও।
এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সাথে দেখা করে বিদ্যুৎ বিল বেশি করা, দেওয়া বিল পূ্ণরায় করা, বন্ধ সেচ মটারের নামে বিল করাসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন।উপজেলা নির্বাহী অফিসার সার্বিক বিষয়টি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়ে তারা উপজেলা পরিষদ প্রাঙ্গণ ত্যাগ করেন।
