ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে কমার্স কলেজের শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত

প্রতিবেদক
Arif
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ কমার্স কলেজের বিজ্ঞান, মানবিক, ব‍্যবসায় শিক্ষা ও বি.এম শাখার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শুভেচ্ছা ক্লাস (নবীনবরণ) অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ কমার্স কলেজের অডিটরিয়ামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ এখলাছ উদ্দিন খানের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক নাহিদ মন্ডলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু মোঃ সায়েম। এ সময় বক্তারা, ময়মনসিংহ কর্মাস কলেজের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের নিজেদেরকে যোগ্য করে গড়ে ওঠার প্রয়াসে লেখাপড়ায় মনোনিবেশের জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ কমার্স কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাসহ প্রমুখ।