ঢাকা১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীয়ায় দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে অধ্যক্ষ কামরুল হাসান মিলনের গণসংযোগ

প্রতিবেদক
Arif
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া পৌর জামায়াতের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে উপজেলা শহরে গণসংযোগ করেন তিনি। এসময় কামরুল হাসান মিলন বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন।

পরে এক পথসভায় তিনি বলেন, আগামীর সম্ভাবনাময় বাংলাদেশে দেশের মানুষ বিকল্প রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর উপর আস্থা রাখতে শুরু করেছে। এসময় তিনি প্রত্যাশা করেন আগামীতে বিপুল ভোটে ফুলবাড়ীয়ার জনগণ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ ও পৌর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল খালেক সহ অন্যান্য নেতারা।