ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশের উন্নয়নে করদাতাদের কর দেয়া অপরিহার্য- ভালুকায় ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ

প্রতিবেদক
Arif
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো কর। আর দেশের উন্নয়নে করদাতাদের কর দেয়া অপরিহার্য। এটি সরকারের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ভালুকা পৌরসভার সেরা পৌর করদাতা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মূসক ব্যবস্থাকে আরও ব্যবসাবান্ধব, সহজে পরিপালনযোগ্য, গতিশীল এবং সময়োপযোগী করার লক্ষ্যে মূল্য সংযোজন কর আইন-প্রণয়ন করা হয়েছে। নতুন এ আইনে ইলেকট্টনিক পদ্ধতিতে মূসক দাখিল করা হচ্ছে। এর ফলে নানা বিষয়ে সীমাবদ্ধতা দূর হয়েছে। সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর রাজস্ব ব্যবস্থানায় করদাতাগণ আগের চেয়ে আরও বেশি আগ্রহী হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান ওসমান গ্রুপ, ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতা বিরেণ রায়, সালাহ উদ্দিন খান, ডা. মোশারফ হোসেন, হাতেম খান, আসাদুজ্জামান চৌধুরী মাসুদ। নিয়মিত করদাতা প্রতিষ্ঠান স্কয়ার টেক্সকম লিঃ, গ্লোরি টেক্সটাইল এপারেলস লিঃ, বিকন গ্রুপ, বাটারফ্লাই ম্যানুফেকচারিং কোম্পানি লিঃ। নিয়মিত সেরা করদাতারা হলেন, রুহুল আমিন মাসুদ, আহসান উল্লাহ খান রুবেল, মোখলেছুর রহমান মুকুল, মতিউর রহমান খান, ইকরামুল হক।

এসময় ইউএনও আরো বলেন, সরকার কর প্রদানের সুবিধার্থে আয়কর রিটার্ন ফরম সহজিকরণ, ই-পেমেন্ট, অনলাইনে রিটার্ন দাখিল, পেপারলেস শুল্ক ব্যবস্থানা চালুকরণ, সেরা করদাতা ও সেরা মূসক করদাতাদের সম্মাননা প্রদান করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ভালুকা পৌরসভার এই আয়োজন।

অপরদিকে ভালুকা পৌরসভা একই দিনে কৃতি ছাত্র-ছাত্রীরা হলেন, মোহায়মিনুল ইসলাম স্পর্শ, সামিয়া মাহজেবিন সেয়ন্তী, মহত কুন্ডসহ ১৬ জন। কৃতি শিক্ষার্থী ও করদাতাগণকে সনদ, ক্রেস্ট, কলম ও চাবির রিং প্রদান করা হয়।

এছাড়াও ইংরেজি কুইজ সারাদেশের মধ্যে রৌপ্য পদক পান সামিয়া মাহজাবিন সেয়ন্তী, চিত্রাঙ্গন সারাদেশের মধ্যে রৌপ্য পদক পান মহৎ কুণ্ড।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।