ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে চিত্র নায়ক সালমান শাহ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি ও দোয়া মাহফিল 

প্রতিবেদক
Arif
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মানো ফ্যাশন যুবরাজ অমর নায়ক সালমান শাহ ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সালমান শাহ ফ্রেন্ড গ্রুপ পক্ষ থেকে শোক র‍্যালি ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।গত শনিবার (০৬ সেপ্টেম্বর) শোক র‍্যালিটি ময়মনসিংহ নগরী চরপাড়া মোড় থেকে শুরু ময়মনসিংহ মেডিকেল কলেজ হয়ে এসে শেষ হয়েছে।

উক্ত র‍্যালীতে সকল সালমান শাহ ভক্তরা উপস্থিত ছিলেন এবং র‍্যালি শেষে মিলাদ মাহফিল ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে রাজ মাহমুদ মেগান বলেন, সালটা ১৯৯৬ সালের শুক্রবার ৬ই সেপ্টেম্বর ইতিহাসের এই দিনে বাড়ির সবাই মিলে সেদিন একসাথে বসে ছবি দেখছিলেন বিটিভি তে ছবির মাঝখানে ব্রেক, বিকেল ৪ টার বাংলা সংবাদ।সবাই মোটামুটি একটু বাইরে তখন একটু ফ্রেস হওয়ার চেষ্টায়। হঠাৎ খবরের মাঝখানে শুনা গেল একটি গান “ও আমার বন্ধুগু চিরসাথী পথ চলার” আর সংবাদ পাঠিকা ঘোষনা করলো যে, চিত্র নায়ক সালমান শাহ আর নেই——- একটি ঘোষণায় নিস্তব্ধ হয়ে গেল পুরো দেশ পুরো জাতি।
খবরটা অবিশ্বাস্য মনে হচ্ছিল প্রথমে। কেও কেও ভাবলো যে হয়তো বা শুটিং এ করা ঘাড়ের ব্যাথায় সে মারা গেছেন কারণ কয়েকদিন আগেই পরিচালক শাহ আলম কিরণ সাহেবের শেষ ঠিকানা সিনেমার শুটিং স্পটে ঘাড়ে ব্যাথা পান তিনি । কিন্তু না পরক্ষনেই সারা দেশ জেনে গেল আসল ঘটনা। বিভীষিকাময় সে সংবাদ আজ ও ভুলা যায়না। বুকের ভেতর টা কেঁপে ওঠে। সালমান শাহ নেই রয়ে গেছে তার অসংখ্য ভক্তবৃন্দ। স্মৃতিতে থাকবে চিরদিন অম্লান আমাদের গর্ব ভাই সালমান।
এ বিষয়ে তিনি আরও বলেন,আপনারা যারা আমার উক্ত অনুষ্ঠানে যুক্ত হয়ে আমার এই কাজগুলো সম্পন্ন করেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।