ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে ১৭৫ বাংলাদেশি

প্রতিবেদক
Mymensingh
জুন ১৫, ২০২০ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় আটকা পড়া ১৭৫ বাংলাদেশি দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তাদের নিয়ে সিংগাপুর এয়ারলাইন্সের বাণিজ্যিক বিমানের একটি ফ্লাইট আজ দুপুরে অষ্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে।

ফ্লাইটটি সিংগাপুরে স্বল্প সময়ের যাত্রা বিরতী দিয়ে বিশেষ ফ্লাইট হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আজ রাত ১০ টা ১৫ মিনিটে অবতরণ করবে।

এটি বাংলাদেশিদের নিয়ে অষ্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসার দ্বিতীয় বিশেষ ফ্লাইট। এর আগে গত ৮ মে শ্রীলংকান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ১৫৭ জন বাংলাদেশি নাগরিককে মেলবোর্ন থেকে ঢাকায় ফেরত নিয়ে আসে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

করোনায় অষ্ট্রেলিয়ায় আটকে পরা বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ হাইকমিশন এই দুটি বিশেষ ফ্লাইটের সার্বিক ব্যবস্থা গ্রহণ করে। প্রথম ফ্লাইটের মত দ্বিতীয় ফ্লাইটের আয়োজনে সহযোগীতা করে মেলবোর্ন ভিত্তিক মিল্টন ট্রাভেল সেন্টার।

বাংলাদেশ হাইকমিশনের ‘নিডস এসেসমেন্ট’ রেজিষ্ট্রেশন অনুযায়ী, এই দুটি ফ্লাইটযোগে অষ্ট্রেলিয়ায় আটকা পড়া বাংলাদেশিদের বেশীর ভাগ দেশে ফেরত গেলেন।

শিগগির বেশ কিছু গন্তব্যের সঙ্গে ঢাকার বাণিজ্যিক বিমান চালু হতে যাচ্ছে বিধায় অষ্ট্রেলিয়া থেকে বিশেষ ফ্লাইট আয়োজনের আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না বলে আশা করা যায়।

বিশেষ ফ্লাইট দুটি ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।