ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা’

প্রতিবেদক
Mymensingh
মে ২৬, ২০২০ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

  জামালপুর প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের জন্য বরাদ্দ করা সরকারি ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জামালপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ছয় শতাধিক কর্মহীন, শ্রমজীবী, নিম্নআয়ের পরিবারের মধ্যে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আজম।

তিনি বলেন, অসহায় মানুষের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে উপহারসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলার পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সয়াবিন ও লবণ।