ঢাকা১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আতিক ও তাঁর স্ত্রী শান্তনা বেগমের দেশত্যাগে নি’ষে’ধা’জ্ঞা।।

প্রতিবেদক
Arif
মে ২৫, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

  1. জাতীয় সংসদের সাবেক হুইপ ও শেরপুর-১ আসনের সাবেক এমপি আতিউর রহমান আতিক ও তাঁর স্ত্রী শান্তনা বেগমের দেশত্যাগে নি’ষে’ধা’জ্ঞা দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় এ আদেশ দেওয়া হয়।

    দুদকের পক্ষে উপপরিচালক মোজাম্মিল হোসেন নি’ষে’ধা’জ্ঞা’র আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    নি’ষে’ধা’জ্ঞা’র আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারে বলে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।