ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ৬ গার্মেন্টস কর্মীর দেহে করোনা শনাক্ত

প্রতিবেদক
Mymensingh
জুন ১৫, ২০২০ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ঢাকা ও গাজীপুর জেলা ফেরত ছয় জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার রাতে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান। দেবীগঞ্জ উপজেলায় নতুন আক্রান্তদের মধ্যে চার জন পুরুষ ও দু’জন নারী।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১শ ৮ জনে। পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার আক্রান্ত ছয় জনের মধ্যে চার জনের বাড়ি পামুলী ইউনিয়নের আহমদ নগর গ্রামে। তাদের বয়স ৪৩ থেকে ২৬ বছরের মধ্যে। এ ইউনিয়নের আক্রান্তদের মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী। উপজেলার বাকি দু’জনের বাড়ি দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ ও খোড়ার পাড় গ্রামে। তাদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে।

এ ইউনিয়নের আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।আক্রান্ত ঐ নারী ইতিমধ্যে গাজীপুর চলে গেছে। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসিনুর রহমান জানান, গত ৩ জুন সবাই ঢাকা ও গাজীপুর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরলে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরা সবাই ঢাকা ও গাজীপুরে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতো।

গত ০৪ জুন তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১৩ জুন তাদের করোনা পজেটিভ এসেছে। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের করোনার উপসর্গ না থাকায় সুস্থ আছেন বলে জানা গেছে। সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১ হাজার ৮৩৯ জনের নমুনা সংগ্রহের পর ১ হাজার ৫৫৫ জনের রিপোর্ট এসেছে।

তার মধ্যে ১শ ৭ জনের করোনা পজেটিভ এসেছে। জেলার ১শ ৮ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন, সদরে ৩৩ জন, আটোয়ারীতে ০৯ জন, বোদায় ০৮ জন ও দেবীগঞ্জে ৪৪ জন। তিনি আরও জানান, ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় মোট ৪১ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। দু’জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জে একজন। দিকে, করোনার ‘উপসর্গ’ নিয়ে তেঁতুলিয়া উপজেলায় এক নারী, সদর উপজেলায় এক যুবক, বোদা উপজেলায় এক কিশোর ও দেবীগঞ্জ উপজেলায় এক কিশোরী মারা গেছে।