ঢাকা১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Arif
মে ১১, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে কর্মশালায় আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির আহবান জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম, স্থানীয় সরকার উপপরিচালক লুৎফুন নাহার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন,, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান,অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)আসাদুজ্জামান সহ বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমের প্রতিনিধি, এনজিও কর্মী, ক্ষুদ্র নৃ-গোষ্টির প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বলা হয় প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে মানসম্মত বিশ্বমানের আইন প্রণয়নের লক্ষ্যে দক্ষ লেজিসলেটিভ কর্মকর্তা গড়ে তোলা বিদ্যমান অধস্তন আইনসমূহ কোডিফিকেশন ও হালনাগাদ করে কোড আকারে প্রকাশ ও তা ওয়েবসাইটে আপলোডের মাধ্যমে জনগণের নিকট সহজলভ্যকরন, ‘লজ অব বাংলাদেশ’ ওয়েবসাইটটিকে আরও বৃহদাকারে ও নতুনভাবে প্রস্তুত, সংরক্ষণ ও পরিচালনা, লাইব্রেরি-ই-লাইব্রেরি স্থাপন, আইন প্রণয়ন পদ্ধতি এবং আইনের গ্রামারসমৃদ্ধ লেজিসলেটিভ ডেস্কবুক বাংলা ভাষায় প্রণয়ন, প্রশিক্ষণের মাধ্যমে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং অন্যান্য মন্ত্রণালয় বিভাগে কর্মরত কর্মকর্তাদের আইন- প্রণয়নের সাথে সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, নির্বাচিত বাংলা আইনসমূহ ইংরাজিতে ও ইংরেজি আইনসমূহ বাংলায় অনুবাদ করা এবং আইনি অধিকার সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।