ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় ঘাগটিয়া নদী থেকে মানসিক প্রতিবন্ধির লাশ উদ্ধার

প্রতিবেদক
Mymensingh
জুন ১৫, ২০২০ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ধোবাউড়া প্রতিনিধিঃ গতকাল রবিবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ঘাগটিয়া নদী থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধোবাউড়া উপজেলাধীন বাঘবেড় ইউনিয়নের দিঘারকান্দা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধি বজলুর রশিদ হিরা (৩৫) হঠাৎ করে নিখোঁজ হয়।

নিখোঁজের একদিন পর রবিবার সকালে স্থানীয়রা ঘাগটিয়া নদীতে ভাসমান লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘাগটিয়া নদীর উপর তারাইকান্দি বেইলি ব্রীজের নিচ থেকে ভাসমান লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মৃত বজলুর রশিদের পবিবার লাশ সনাক্ত করে মানসিক প্রতিবন্ধির ডাক্তারী সনদ দেখিয়ে থানা থেকে লাশ নিয়ে যায়।

এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহাম্মেদ মোল্লা জানান, ভাসমান লাশ উদ্ধার করে সনাক্তের পর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।