ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডাঃ এমদাদকে বাঁচাতে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

প্রতিবেদক
Mymensingh
জুন ১৩, ২০২০ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজম্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্য ডা: মোহাম্মদ এমদাদ উল্লাহ খান এর জীবন বাঁচাতে এয়ার এম্বুুল্যান্স করে ময়মনসিংহ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ এমদাদ উল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি এর নির্দেশনায় ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমান তড়িৎ পদক্ষেপের মাধ্যমে যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে বিমান বাহিনীর এয়ার এ্যাম্বুলেন্সেযোগে তাঁকে ঢাকার শেখ রাসেল গেস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন।

বিকাল সাড়ে ৪টায় এ এয়ার এম্বুল্যান্সটি ডা: খান কে নিয়ে ঢাকার পথে উড্ডয়ন করে। ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অধ্যক্ষ প্রফেসর চিত্তরঞ্জন দেবনাথ জানান, ডাঃ এমদাদের করোনী নেগেটিভ হলেও করোনার সমস্ত নমুনা তার শরীরে বিদ্যমান ছিলো। অক্সিজেন লেবেল কমে যাওয়ায় ডাঃ এমদাদ উল্লাহ খানকে অনেক কষ্টে চিকিৎসা দেয়া হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য বিশেষ নজর নেয়ার জন্য ঢাকার গ্যাষ্ট্রোলিভার হাসপাতালের পরিচালক ডাঃ ফারুক বিশেষ অনুরোধ করেছেন মমেক অধ্যক্ষ। গত ৮ জুন করোনা টেস্ট এ তার নেগেটিভ ধরা পড়ে। তবে তিনি একিউট নিমোনিয়া, এ আরডিএস রোগে ভুগছেন। এ ধরনের রোগ তার আগে কখনো ছিল না।

বিশেষজ্ঞ প্যানেল তার সকল রোগের সিম্পটম দেখে করোনা হিসেবে মতামত দিয়েছেন। পুনরায় পরীক্ষার জন্য তার স্যাম্পল রাখা হয়েছে মর্মে ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: সাইফুল ইসলাম জানান। ডা: খানের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা। নিবেদিত প্রাণ এই ডাঃ সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ২৪ তম বিসিএস এ যোগদান করেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় পরিষদের ময়মনসিংহ বিভাগীয় করোনা মনিটরিং সেলের সমন্বয়ক, বি.এম.এ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এইচ. এ. গোলন্দাজ তারা জানান, মূমুর্ষূ রোগী চিকিৎসক এমদাদ উল্লাহ খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করায় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ময়মনসিংহের বিভাহগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ এর প্রতি। ডাঃ এমদাদ উল্লাহ খান যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে এসে চিকিৎসা সেবায় নিয়োজিত হতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, বি.এম.এ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ মতিউর রহমান ভূইয়া ও সাধারণ সম্পাদক ডাঃ এইচ. এ. গোলন্দাজ তারা ।