ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীয়া সড়কদুর্ঘটনায় একজন শিশু নিহত

প্রতিবেদক
Mymensingh
জুন ১৩, ২০২০ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীয়া ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ মময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া টু শিবগঞ্জ হাট কালির বাজার সড়কের বেড়ীবাড়ী নাপিতবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাজিদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এলাকাবাসী জানান, বেলা ১২ টার দিকে বাড়িতে যাবার পথে সড়ক পার হওয়ার সময় ফুলবাড়ীয়া থেকে আসা একটি দ্রতগামী সিএনজির চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাজিদ স্থানীয় সাইফুল ইসলামের ছেলে।