ঢাকা১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোরআনের আলোকে সংসদ চললে দেশে দুর্নীতি অপরাধ থাকবেনা-কামরুল আহসান এমরুল

প্রতিবেদক
Arif
মার্চ ২৯, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সদর ০৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন,কোরআনের রঙে পার্লামেন্ট সাজাতে হবে। মানুষও বলছে সবকিছু দেখা শেষ এইবার চায় আল-কোরআনের বাংলাদেশ।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার সিরতা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,এইবার আল্লাহর রহমতে ব্যাপক পরিবেশ তৈরী হয়েছে ইসলামের পক্ষে কাজ করার।
তাকওয়ার ভিত্তিতে আমরা যেনো সমাজ রাষ্ট্র গঠন করতে পারি।বর্তমানে আমাদের যেই সুযোগটা আসছে গ্রামেগঞ্জে প্রত্যেক জায়গায় ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কথা বলতে পাচ্ছি এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত। আমরা এই নেয়ামত গত ষোল-সতের বছর পাইনি। যেহেতু আমরা এই নেয়ামত পেয়েছি সেহেতু আমরা কোরআনের পক্ষে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

প্রত্যেকটা ঘরে ঘরে এই মেসেজ পৌছাতে হবে যেন কোরআনের রাজ কোরআনের সংসদ আমাদের দেশে চালু হয়ে যায়। এইবার যারা পার্লামেন্টে কোরআনের পক্ষে কথা বলবে এমন প্রতিনিধিকেই আপনারা ভোটের মাধ্যমে প্রতিনিধি বানাবেন।তাহলে দেশ থেকে সকল প্রকার দুর্নীতি অপরাধ চিরতরে দুর হয়ে যাবে।

শম্ভুগঞ্জ সাংগঠনিক থানার আমীর মফিদুল ইসলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অফিস সেক্রেটারী খন্দকার আবু হানিফ,গাঙ্গিনার পাড় সাংগঠনিক থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি মহিউদ্দিন আল মুনির প্রমূখ