ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে লাশ হলো মারিয়া

প্রতিবেদক
Mymensingh
জুন ১৩, ২০২০ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার শাকির (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদীতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে না ফেরার দেশে চলে গেলো ছোট্ট শিশু মারিয়া (২)। ১১ জুন বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মারিয়া (২) গড়জরিপা ইউনিয়নের কাকড়লের বেড় গ্রামের আলম মিয়ার কন্যা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহতর শিশু কন্যা মারিয়ার পিতা আলম মিয়া ঢাকায় থাকে। কয়েকদিন আগে মারিয়াকে নিয়া গোসাইপুরে নানা ছামিউলের বাড়িতে বেড়াতে আসে তার মা শারমিন আক্তার।

বৃহস্পতিবার বিকালে খেলের ছলে বাড়ির পার্শ্বে মাছের প্রজেক্টর পানিতে পড়ে ডুবে যায় শিশু মারিয়া। মারিয়াকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুজাখুজি করে বাড়ির পার্শ্বের মাছের প্রজেক্টের পানি থেকে উদ্ধার করে। পরে স্থানীয়রা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার জুলফিকার সাইফ মারিয়াকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ বিষয়ে শ্রীবরদী থানায় অপমৃত্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।