ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সাংসদ মাদানীর শোক

প্রতিবেদক
Mymensingh
জুন ১৩, ২০২০ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

এইচ. এম জোবায়ের হোসাইন: বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। তিনি তার শোকবার্তায় বলেন, ‘মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশ এক বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।

তিনি আজীবন দেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন।’ ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান। তার মৃত্যুতে আমরা দেশ ও জনগণের জন্য নিবেদিত সত্যিকারের রাজনীতিবিদকে হারালাম, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’ তিনি আরো বলেন, ‘মোহাম্মদ নাসিম আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। দেশ ও সমাজের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার ভরে স্মরণ করবে।

’ ‘গণমানুষের নেতা মোহাম্মদ নাসিম পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম এ দেশের রাজনীতিতে যে অবদান রেখেছেন তা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।’ তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।