নেত্রকোনার মদনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার সকালে রমতলা খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সহকারী কমিশনার ভূমি শাহ আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম প্রমূখ।
উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে ফতেপুর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে নায়েরকপুর ইউনিয়ন। দিনের অন্য ম্যাচে মাঘান ইউনিয়নকে ৫-১ গোলে পরাজিত করে চানগাও ইউনিয়ন, কাইটাইল ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে গোবিন্দশ্রী ইউনিয়ন, মদন পৌরসভা ২-১ গোলে পরাজিত করে তিয়শ্রী ইউনিয়নকে। আগামী ১৯ জুন মদন পৌরসভা ও চানগাও ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Source: Online
